হাওজা নিউজ এজেন্সি: ১৪০৪ হিজরি শামসি সালের ১৯ বাহমান (৮ ফেব্রয়ারী) তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নৌপরিবহন, পরিবহন ও পর্যটন মন্ত্রী ড. সাখাওয়াত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, প্রবাসী ইরানি নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, ফারসি ভাষার শিক্ষার্থী, আলেম-ওলামা এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ড. রহিমি জাহানআবাদি বক্তব্য প্রদান করেন। তিনি ইসলামী বিপ্লবের বিজয় দিবস উপলক্ষে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে ইরান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও বাংলাদেশ ওলামা কাউন্সিলের সম্মানিত সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।
তিনি ইসলামী বিপ্লবের ইতিহাস, এর তাৎপর্য এবং মুসলিম উম্মাহর জন্য এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আপনার কমেন্ট